কামরুল বাহার আরিফ জন্ম :- নভেম্বর ৭, ১৯৬৫, খুলনা। বেড়ে ওঠা, শিক্ষা জীবন অতঃপর বসবাস রাজশাহীতে। পিতা চিশতী এস. এম. এস. দাহার, মাতা চিশতী জাহান আরা দাহার। হিসাব বিজ্ঞানে স্নাতকসহ স্নাতকোত্তর। পেশা : উপ-পরিচালক (বাজেট), রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থ : সূর্যের ম্যাপ ছুঁয়ে (২০০৮),গোধূলির পাণ্ডু নীলিমায় (২০১২),কে ডাকে আগুনপথে (২০১৩),বর্ষা তো জলের বর্ণ (২০১৫), রাঙারোদ ছুঁয়েছে পৌষের শরীর (২০১৫), দ্বিতীয় সংস্করণ (২০১৬, বইমেলা), প্রেমবৃত্তে জল ও নারী (২০১৭),কে ওড়ে নদীপারের নায়ে (২০১৭), পাখিটি আর জলে নামেনি (২০১৯), পাতার ওপর লেখা আছে আমার কিছু (২০১৯), ও সর্বনাশ এসো (২০২০),নদীতে ছুঁয়ে দেয় ঠোঁট (২০২১),তুমি জেগে রবে, জেগে রহো-- (২০২১),ইজেলে উঠুক চড়ে ইনানী মেয়ে (২০২১ প্রকাশের পথে)। সম্পাদনা : মৃদঙ্গ সম্মাননা:কান্তকবি মেলা, রাজশাহী (২০১৬),উচ্চারক আবৃত্তি কুঞ্জ, চট্টগ্রাম (২০২০)। দুটি কবিতায় কবি কামরুল বাহার আরিফ শরণার্থী আমার কোনো নিজস্ব রাত নেই তোমার রাতেই আমি এক শরণার্থী যত্ন করে আশ্রয় দিয়েছো তুমি আশ্রয়ের প্রশ্রয়ে রাতের শেয়াল ঘোরে এদিক সেদিক শেয়ালও শরণার্থী জেনে ল...