ক বি গৌ ত ম হা জ রা

 
গৌতম হাজরা

আশির দশকের কবি। লিটল ম্যাগাজিনের পাশাপাশি বাণিজ্যিক পত্রিকাতেও নিয়মিত লেখেন। সম্পাদনা করেন "প্রতীতি" সাহিত্যপত্র। প্রকাশিত কাব্যগ্ৰন্থ আটটি। কাব্যগ্ৰন্থ ও পত্রিকা সম্পাদনার জন্য পেয়েছেন অনেক পুরষ্কার। 

দুটি কবিতায়

কবি গৌতম হাজরা



সফর


নীল বাজছে দূরে, বর্শার ভঙ্গিতে। 


দাঁড়ানো গাছের ছায়া ফিসফিস পাতাদের স্বর

বরফকিশোরী দূরে হাতছানি দেয়

চারিদিক ঝলমলে, চারিদিক শান্ত নীরব। 


অচেনা পথের রেখা  তবু দেখি বাঁকের ইশারায়

চোখের খোয়াব আর মেঘের আদরে

অচেনা এপথ তবু ছুটে যাই কি এক মোহে

পথের দুপাশ ঢাকা বরফ চাদরে। 


ক্ষত


কিছু ভালোবাসা পড়ে থাকে নোঙরের মতো

ছুঁয়ে থাকে দিনান্তের ঢেউ

কিছু মুহূর্তের স্পর্শ থাকে সম্পর্কের বাঁকে

নিঃসঙ্গ সত্ত্বায় মিশে যায় কেউ। 


চেতনে অবচেতনে দেখি বিভাজন রেখায়

বুদবুদ পড়ে থাকে নির্জন তটে

পারাবার হয়ত হয় যাপন এমনই বাস্তব

যতটুকু দৃশ্য ঠিক ততটুকুই ঘটে। 


আসলে স্বপ্ন হল প্রবাহিত তটিনির মতো

পালাবদলের খেলায়  ফুঁটে ওঠে রক্ত আর ক্ষত !

Comments

Popular posts from this blog

স ম্পা দ কে র জা না লা

অ নু বা দ ক বি তা য় ক বি স প্ত র্ষি রা য়