কি ছু ব লা ক থা


কিছু বলা কথা

সময় বয়ে চলেছে সময়ের ধারায়।আমরাও কি তাই প্রায় গতানুগতিক! না, ক্রমে আরও স্থবিরতায় আচ্ছন্ন হয়ে যাচ্ছি? জানি না বলব; না সময়ের উপর ছেড়ে রাখব উত্তর পাবার অপেক্ষায়!

প্রায় টানা দু'বছর মহামারীর দমবন্ধ অবস্থা থেকে একটু বেরিয়ে এসেও যেন পৃথিবীর স্বস্তি নেই। ভয়ঙ্কর এক যুদ্ধের আবহে জড়িয়ে পড়েছে দুটি দেশ। পৃথিবী জুড়ে তৃতীয় বিশ্বযদ্ধের এক অশনি সংকেত। চলছে মানব হত্যার সঙ্গে সঙ্গে এক ধংসলীলা। আকাশে বাতাসেও ভেসে বেড়াচ্ছে ক্রন্দন ও হাহাকারের তীব্র ধ্বনি। সাম্রাজ্যবাদী শক্তির দুর্বলের উপর ক্ষমতা প্রদর্শন যে মানবজাতির পক্ষে কলঙ্কের ও লজ্জার,তাই বলা বাহুল্য মাত্র।জানি না রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আর একটা 'আফ্রিকা'-র কবিতা পেতাম কিনা! অন্যদিকে, বিভিন্ন প্রাদেশিক আবহেও আগুনের দহনে পোড়া মাংসের গন্ধ।সবমিলিয়ে, মানবসভ্যতার কাছে এ বড় কঠিন সময়।আর এরকম একটি সন্ধিক্ষণে আজ সবথেকে বেশি প্রয়োজন মানবতার জন্য সম্মিলিত প্রার্থনা।

হায় রে প্রার্থনা ! তুমি বা আজ কতটা শক্তির প্রতীক হয়ে উঠতে পারছো ?

এতকিছুর পরও একটা সুন্দর সকালের জন্য আমাদের অপেক্ষায় থাকতেই হয়। যার, প্রতিটি রেণু জুড়ে গাঁথা থাকবে শুধু ভালবাসা।আর, সেই ভালবাসার বন্ধনে জড়িয়ে থেকে 'নৌবত' ব্লগজিন পত্রিকার দশম সংখ্যা'র প্রকাশ ঘটল।

প্রতিবারের মতো 'নৌবত'-র এই সংখ্যায় প্রবীণ-নবীন কবিদের কবিতার পাশাপাশি আফগান ও পোলিশ কবির কবিতার অনুবাদ করেছেন যথাক্রমে দুজন বিশিষ্ট অনুবাদক-কবি সপ্তর্ষি রায় ও সুদীপ্ত চট্টোপাধ্যায়। সেইসঙ্গে দুই বঙ্গের দুজন প্রিয় কবিকে নিয়ে কথা বলেছেন কবি অরূপ দত্ত ও কবি অভিজিৎ দাশগুপ্ত।

সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল....




Comments

Popular posts from this blog

ক বি মৌ লী না থ গো স্বা মী