ক বি রা ম কি শো র ভ ট্টা চা র্য


রামকিশোর ভট্টাচার্য

জন্ম:-১৯৫৮, ৬ জুন।সাতদশকের শেষ থেকে লেখালিখি শুরু ।কবিতা, ছড়া, গল্প ও প্রবন্ধ,মোট ১১ টি কাব্যগ্রন্থ, তিনটি ছড়াগ্রন্থ , দুটি অনুবাদ গ্রন্থ আছে...

বেশ কয়েকটি পুরস্কার প্রাপ্তি হয়েছে বিষ্ণু দে পুরস্কার, বুধমঞ্জরীসম্মান,কবিতা পাক্ষিক সম্মান, সাহিত্যসেতু পুরস্কার,মঞ্জুষ দাশগুপ্ত স্মৃতি সম্মান ইত্যাদি


দুটি কবিতায়

কবি রামকিশোর ভট্টাচার্য












কৌশল:-১ 


দুচ্ছাই হাওয়াদের সঙ্গে তুমি এলে...

আলোময়ী ...যেন সব স্বপ্ন এখন

বসবে এসে কফি-কর্ণারে ৷ এই পাপড়ি আঁকা বিকেলে

ফাল্গুনের বন্দিশ দেখে বদলে যাবে সব ভ্রমণবৃত্তান্ত

স্নায়ু যুদ্ধের পে-লোডার থেকে গড়িয়ে নামা ভাবনারা

সুতো ছিঁড়ে উড়ে যাবে -

শ্যাম-রাই পতঙ্গের সঙ্গে ...শুধু কফির ফেনায়

আঁকা থাকবে উষ্ণ সব রহস্য যত...


কৌশল:-২


নুনজলে ধুয়ে নিয়ে ক্ষত -

আবার দাঁড়ানো হল সম্পর্কের সামনে , 

সময় দেখলো ঘাড় এলিয়ে ...স্বার্থ নেই বন্দনার..

রূপকথার খঞ্জনীও নেই আঁখিপল্লবে  ,

ভাঙা কাচের টুকরোর ভিতর পড়ে থাকা

পুরোনো ছদ্মবেশ মেলে দেয় গণিতের ছবি ,

কৌশল পুরাণ নিয়ে একেই কেউ কেউ বলে

রিসতা 

শুধু এক জিজ্ঞাসা ফলক পলাশের রঙ দেখে দেখে

শুশ্রূষা সেরে নেয় অন্তরঘরে....

Comments

Popular posts from this blog

ক বি মৌ লী না থ গো স্বা মী