Posts

সূ চি প ত্র

Image
                            সূ চি প ত্র কিছু বলা কথা কবিতা:-১ কবি পঙ্কজ মান্না,কবি পার্থসারথি গায়েন, কবি রামকিশোর ভট্টাচার্য,কবি পবিত্র মন্ডল, কবি  গৌতম হাজরা,কবি কামরুল বাহার আরিফ, কবি বিশ্বজিৎ রায়,কবি মতিন রায়হান,কবি নূর মহম্মদ,কবি অজিতেশ নাগ, কবি সব্যসাচী সরকার, কবি আনিসুর রহমান খান। অনুবাদ কবিতা:- পোলিশ কবি জ্বিগনিউ হারবারট (Zbigniew Herbert)-র কবিতার অনুবাদে কবি-অনুবাদক সপ্তর্ষি রায়। ∆ আফগানিস্তানের কবি পারতাও নাদেরি-র কবিতার অনুবাদে কবি-অনুবাদক সুদীপ্ত চট্টোপাধ্যায়                                                 ©/ কবির সঙ্গে কবিতার সঙ্গে~~ ® কবিতায়-ভালোবাসায় কবি রফিক উল ইসলামের সঙ্গে পথ হেঁটেছেন কবি-প্রাবন্ধিক অরূপ দত্ত ®' রজকিনিরহাঁস'-এর কবি তপন রায়ের সঙ্গে পথ হেঁটেছেন কবি-প্রাবন্ধিক অভিজিৎ দাশগুপ্ত সম্পাদকের জানালা:- এ সংখ্যার জন্য মনোনীত সম্পাদক হলেন ' শিল্প ও সাহিত্য' এবং ...

কি ছু ব লা ক থা

Image
কিছু বলা কথা সময় বয়ে চলেছে সময়ের ধারায়।আমরাও কি তাই প্রায় গতানুগতিক! না, ক্রমে আরও স্থবিরতায় আচ্ছন্ন হয়ে যাচ্ছি? জানি না বলব; না সময়ের উপর ছেড়ে রাখব উত্তর পাবার অপেক্ষায়! প্রায় টানা দু'বছর মহামারীর দমবন্ধ অবস্থা থেকে একটু বেরিয়ে এসেও যেন পৃথিবীর স্বস্তি নেই। ভয়ঙ্কর এক যুদ্ধের আবহে জড়িয়ে পড়েছে দুটি দেশ। পৃথিবী জুড়ে তৃতীয় বিশ্বযদ্ধের এক অশনি সংকেত। চলছে মানব হত্যার সঙ্গে সঙ্গে এক ধংসলীলা। আকাশে বাতাসেও ভেসে বেড়াচ্ছে ক্রন্দন ও হাহাকারের তীব্র ধ্বনি। সাম্রাজ্যবাদী শক্তির দুর্বলের উপর ক্ষমতা প্রদর্শন যে মানবজাতির পক্ষে কলঙ্কের ও লজ্জার,তাই বলা বাহুল্য মাত্র।জানি না রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আর একটা ' আফ্রিকা '-র কবিতা পেতাম কিনা! অন্যদিকে, বিভিন্ন প্রাদেশিক আবহেও আগুনের দহনে পোড়া মাংসের গন্ধ।সবমিলিয়ে, মানবসভ্যতার কাছে এ বড় কঠিন সময়।আর এরকম একটি সন্ধিক্ষণে আজ সবথেকে বেশি প্রয়োজন মানবতার জন্য সম্মিলিত প্রার্থনা। হায় রে প্রার্থনা ! তুমি বা আজ কতটা শক্তির প্রতীক হয়ে উঠতে পারছো ? এতকিছুর পরও একটা সুন্দর সকালের জন্য আমাদের অপেক্ষায় থাকতেই হয়। যার, প্রত...

ক বি প ঙ্ক জ মা ন্না

Image
পঙ্কজ মান্না জন্ম:- ১৯৫১ সাল, ১৫ ই এপ্রিল, পশ্চিম মেদিনীপুর জেলার কদমডিহা গ্ৰামে। ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা। করেছেন সরকারি চাকরি। বর্তমানে কলকাতায় বসবাস।কবিতা লিখছেন চার দশকের বেশি পশ্চিমবঙ্গের কলকাতা ও জেলার অসংখ্য সাহিত্যপত্রে।প্রকাশিত কাব্যগ্রন্থ নয়টি:শূন্যতেই ফেরা,ডাকনাম ভালোবাসা,ক্লান্ত ধ্রুবতারাকে বলি,রং রুটে কতদূর যাবে,প্রাক্তন ফাল্গুন জানে,উজান হাওয়া, আট পংক্তির জীবনকথা,ছায়ার সাথে এ-ঘর ও-ঘর,আলোপাখি। দুটি কবিতায় কবি পঙ্কজ মান্না যদি ফের ডাকো                             তাঁকে বলে দিও ঋতবাক এসেছিল কল্পনা-কথা জড়িয়ে লতার মতো অবচেতনের ছায়াঘেরা প্রজ্ঞানে কিছু গেঁথে রাখা,বাকিটা অসংবৃত  মায়ালোক ছিল গোধূলির সন্ধ্যায় আঁকাবাঁকা পথে নিয়ে গেছে তাঁরে ঘাটে সারা গায়ে আঁকা বোধিদ্রুম তথাগত মাথা থেকে বুকে অক্ষর লঘু হাঁটে  অলক,তোমাকে চিনতে পারিনি বলে অনামিকা থেকে ঝরে গেছে যত আলো  অভিমান নেই,'আমি' ভাসিয়েছি জলে মধুর স্পর্শে হৃদয়ে প্র...

ক বি পা র্থ সা র থি গা য়ে ন

Image
পার্থসারথি গায়েন জন্ম: - ৬ মে,১৯৫৩। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্থি থানার গড়খালি গ্রামে। বর্তমানে কলকাতার ঢাকুরিয়া এলাকায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক।পরে ডব্লিউ বি সি এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি ও খাদ্য দপ্তরের ডাইরেক্টর হিসেবে অবসর। কবিতার পাশাপাশি উপন্যাস, নাটক,গল্প লেখায় তাঁর কলম সিদ্ধহস্ত। পুরস্কার ও সম্মাননা:- ভাষাবিদ ড. শহীদুল্লাহ স্মৃতি পুরস্কার, বনানী সাহিত্য পুরস্কার, পন্ডিত মদন মোহন তর্কালঙ্কার স্মৃতি পুরস্কার,বঙ্কিম সাহিত্য পুরস্কার এবং বাংলাদেশ থেকে পেয়েছেন একাধিক সাহিত্য সম্মাননা।প্রকাশিত কাব্যগ্রন্থ:-এসো হৃদয় খুঁড়ি,টাঁড় বনের উপকথা প্রভৃতি। দুটি কবিতায় কবি পার্থসারথি গায়েন পৃষ্টপোষক দুর্বৃত্তের বর্বরতা আমাকে তেমন ভাবে  বিচলিত করে না কখনও  কেননা তারা তো নিতান্তই সংখ্যালঘু  বোধহীন মুষ্টিমেয় এক ক্ষুদ্র জনগোষ্ঠী মাত্র   আমাকে ক্রমাগত অস্থির করে তোলে  এইসব তথাকথিত ছৌ-নাচ সাজে সেজে থাকা সংখ্যাগুরু ভালো মানুষের  হিমায়িত ভীরু নীরবতা  প্রতিবাদহীনতা প্রকৃতপক্ষেই ঘৃণ্য পৃষ্ঠপোষকতা ধর্মপ্রাণ   ধর্মের উড্ডিন ধ্বজা ধরে...

ক বি রা ম কি শো র ভ ট্টা চা র্য

Image
রামকিশোর ভট্টাচার্য জন্ম:- ১৯৫৮, ৬ জুন।সাতদশকের শেষ থেকে লেখালিখি শুরু ।কবিতা , ছড়া, গল্প ও প্রবন্ধ,মোট ১১ টি কাব্যগ্রন্থ, তিনটি ছড়াগ্রন্থ , দুটি অনুবাদ গ্রন্থ আছে... বেশ কয়েকটি পুরস্কার প্রাপ্তি হয়েছে বিষ্ণু দে পুরস্কার, বুধমঞ্জরীসম্মান,কবিতা পাক্ষিক সম্মান, সাহিত্যসেতু পুরস্কার,মঞ্জুষ দাশগুপ্ত স্মৃতি সম্মান ইত্যাদি দুটি কবিতায় কবি রামকিশোর ভট্টাচার্য কৌশল:-১  দুচ্ছাই হাওয়াদের সঙ্গে তুমি এলে... আলোময়ী ...যেন সব স্বপ্ন এখন বসবে এসে কফি-কর্ণারে ৷ এই পাপড়ি আঁকা বিকেলে ফাল্গুনের বন্দিশ দেখে বদলে যাবে সব ভ্রমণবৃত্তান্ত স্নায়ু যুদ্ধের পে-লোডার থেকে গড়িয়ে নামা ভাবনারা সুতো ছিঁড়ে উড়ে যাবে - শ্যাম-রাই পতঙ্গের সঙ্গে ...শুধু কফির ফেনায় আঁকা থাকবে উষ্ণ সব রহস্য যত... কৌশল:-২ নুনজলে ধুয়ে নিয়ে ক্ষত - আবার দাঁড়ানো হল সম্পর্কের সামনে ,  সময় দেখলো ঘাড় এলিয়ে ...স্বার্থ নেই বন্দনার.. রূপকথার খঞ্জনীও নেই আঁখিপল্লবে  , ভাঙা কাচের টুকরোর ভিতর পড়ে থাকা পুরোনো ছদ্মবেশ মেলে দেয় গণিতের ছবি , কৌশল পুরাণ নিয়ে একেই কেউ কেউ বলে রিসতা  শুধু এক জিজ্ঞাসা ফলক পলাশের রঙ দেখে দেখে শুশ্রূষা সেরে...

ক বি প বি ত্র ম ন্ড ল

Image
  পবিত্র মণ্ডল জন্ম:– বনগাঁ মহকুমার গোপালনগরে ১৯৫৮ সালে। বনগাঁ কলেজ থেকে ১৯৮০ সালে ইংরেজীতে সাম্মানিক স্নাতক ও ১৯৮২ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।১৯৮০তে কোলকাতা ট্যাংরা  পোষ্টাফিসে পিওনের চাকরি, ১৯৮৪তে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে শিক্ষকতা । ১৯৮৯ সালে বিসিএস পাশ করে মুর্শিদাবাদে বিডিও, নানান জেলায়  ও পরে কোলকাতায় বিভিন্ন পদে কাজ করে  ২০১৮ সালে  পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিশেষ সচিব পদে অবসর নেন। বর্তমানে ল্যান্ড ট্রাইব্যুনালে বিচারকের পদে নিযুক্ত ।প্রকাশিত গ্রন্থ– কাব্যগ্রন্থঃ জলে মৃদঙ্গে বাজে ঝড় (যুগ্ম সঙ্কলন), স্বপ্ন খনন,দেহলগ্ন, উৎক্ষিপ্ত ডানা, উজ্জ্বল আকাঙ্খা, Dream and Fire ( ইংরেজী ,যুগ্ম সংকলন),স্বপ্নের ভার ( ছোট গল্প সংকলন )। দুটি কবিতায় কবি পবিত্র মন্ডল সম্পর্ক সম্পর্ক সেলাই ক’রতে বসেছি আজ - বাবুইয়ের ঠোঁটে সোনালী ত ন্তু বুনে   জুড়ে দেবো ছেঁড়া সংলাপ! জোনাকি আলোর মৃদুভাষ সংযমে   গড়ে নেবো জুঁই সংযোগ ... ভালবাসা এঁকে টাঙ্গিয়ে রাখছি দেওয়াল জুড়ে - দিগন্তে জড়িয়ে থাকা সুর ও সবুজের বাঁধন   রেখ...