ক বি মা হ ফু জ মু জা হি দ


মাহফুজ মুজাহিদ

জন্ম: ৭এপ্রিল ১৯৯০। টাঙ্গাইল, বাংলাদেশ। পেশা: বেসরকারি চাকুরী।প্রকাশিত বই: বৃষ্টিপোড়া ঘ্রাণ, নৈঃশব্দ্যের জমিন।প্রাপ্তি: টাঙ্গাইল সাহিত্য সংসদ তরুণ লেখক পুরস্কার ২০১৯।

দুটি কবিতায়

কবি মাহফুজ মুজাহিদ











হিস্ট্রি অব হিউম্যান ফায়ার 


এই যে আগুন দেখছো

তার একসময় বারুদ নাম ছিলো

অপেক্ষায় প্রহর গুণতে গুণতে

তারও আগুন হওয়ার ইচ্ছে জাগলো

তারপর...

সে পুড়লো, পোড়ালো

আর মানুষেরা-- যেমন তুমি

দেখলে জ্বলছে আগুন, চারদিক

পোড়া গন্ধের ঘ্রাণ উড়ছে বাতাসে

অথচ...

বারুদের কথা বলল না কেউ

যে জ্বালিয়েছে অপেক্ষার আগুন


সুকৌশলী সাম্পান


অবদমিত হতে হতে এতোটাই নীচ হয়ে আছি যে, পৃথিবীর সমস্ত বস্ত্র জড়িয়েও আবৃত হতে পারছিনা আর। খেলাঘরে ফুলবানু বলেছিলো-- এখন নয়, অন্ধকারে এসো। অমাবশ্যার অন্ধকারেও ফুলবানুর নগ্নশরীর ফুলের মতোন ফুটে ওঠে। নাক ডুবিয়ে বকুল গন্ধ শুঁকি। ফুলের নিচে জমে থাকা মধু তুলে নিই ঠোঁটে। কামুক ছন্দে দোলে ঘর, দোলে রাত, পৃথিবী, নড়ে ওঠে ধর্মের কল।

বসন্ত আসে, বসন্ত যায়। ফুলবানু আসে-যায়, কুসুম আসে-যায়, শহরবানু আসে-যায়, শুধু চোখ রয়ে যায় যথাস্থানে। এখানে ওখানে এখন বেড়ে গেছে ভীষণ উৎপাত। শিক লাগানো ঘরে নাচনেওয়ালীর খেলা চলে। ছলে বলে কৌশলে যে যার খেলায় মশগুল নিস্তব্ধ অন্ধকারে। বটপাড়ায় ওদের সবাই সমীহ করে চলে। রন্ধনশালায় মগজের ভুনা, চরচড়ি, ঝোল এখন নিত্য বিষয়। অনধিকার চর্চায় মাঝেসাঝে কেউ কেউ স্বাদ নিতে পারে। 

জন্মস্থানে, নিচে অন্ধকারে জেগে আছে কিছু রেশমী সুতো, নগ্নতায় ডুবে গেছে হাস্না বেগম। পৃথিবীর তাবৎ পোষাক অবদমিত হতে হতে ফিরে গেছে নগ্নতার উৎসবে।


Comments

Popular posts from this blog

স ম্পা দ কে র জা না লা

অ নু বা দ ক বি তা য় ক বি স প্ত র্ষি রা য়