ক বি আ নি সু র র হ মা ন খা ন


আনিসুর রহমান খান

জন্ম:-১৯৬৩, গ্রাম:-হাতীবান্ধা, ডাকঘর:- হাতীবান্ধা, সখীপুর, টাঙ্গাইল, বাংলাদেশ। প্রকাশিত বই : কাব্যগ্রন্থ - অনুতাপের মায়াবী আগুন, কিশোর উপন্যাস - প্রেতপুরীর সন্ধানে। ছড়াগ্রন্থ -পাখির নাচন সবুজ পাতায়।এছাড়া গীতিকার : বাংলাদেশ বেতার ও টেলিভিশন ও প্রতিষ্ঠাতা : ডেউ সংগীত একাডেমি।

দুটি কবিতায়

কবি আনিসুর রহমান খান

দ্রোহ


আমার ইচ্ছেরা ঘুম জাগা রাতের পাখির মতো -

শুয়ে শুয়ে অকাতরে কাতরায় ;

মেঘের গতরে রাত নামে; আকাশ তরপায়, 

জানালায় উঁকি মারে হিম বাও

অনুভবের দাবদাহে ঝাপটাই দ্রোহের ডানা

কিম্ভূত ছায়া এসে গিলে খায় বর্তমান

ক্রমেই নিঃশেষ হতে থাকে আগামীর

চেতনাসমগ্র 

এভাবেই ইচ্ছেরা মার খায় দ্রোহে,বিদ্রোহে। 


মিথ্যে 


মিথ্যে বলে যখন কেঁদে ফেলো

তখন কোনো পথ থাকে না আমার

বিশ্বাসের তানপুরা বাজাই খেয়ালে

বিরহের রিদম পেটাবে ভেবে - মিথ্যেকে আগলে রাখি সত্যের দোলাচলে।


মিথ্যে তোমার সত্যের জায়নামাজ

টের পাই, বলি না কিছুই হারাবার ভয়ে

একদিন সত্য উন্মোচিত হবে তখন লজ্জার চোখ -

মেলবে তুমি কোন আকাশের তারায়! 



Comments

Popular posts from this blog

স ম্পা দ কে র জা না লা

অ নু বা দ ক বি তা য় ক বি স প্ত র্ষি রা য়