ক বি শু ভ ঙ্ক র দা স

 
শুভঙ্কর দাস 

জন্ম:- ৯ মে, ১৯৭৯।বাসুদেবপুর, হলদিয়া,পূর্ব মেদিনীপুর 

শিক্ষা।এম.এ ( বঙ্গভাষা ও সাহিত্য), বি. এড.পেশা।শিক্ষকতা, হলদিয়া গভঃ স্পনঃ বিবেকানন্দ বিদ্যাভবন

 ২০১৩ সালে আকাশবাণীতে কবিতা পাঠ।কবিতা-গল্প- সম্পাদিত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৭ টি।সম্মান ও পুরস্কার:- স্বপ্নখেয়া সৃজন সম্মান, শব্দসাঁকো সম্মান, কবিমন সৃজন সম্মান, হলদিয়া নজরুল আকাডেমির সম্মান, সুঋদ্ধি স্মারক সম্মান, কবি যতীন্দ্রমোহন বাগচী রৌপ্য স্মারক সম্মান। 

গুচ্ছ কবিতায়

কবি শুভঙ্কর দাস








শেষ পারানির কড়ি

১

জামরুলগাছে জ্যোৎস্না ফলে আছে,আমি তার নিচে অবাক আকাশ... 

২

অশ্রুর অংশবিশেষে এই জগৎ,ভাবো, পুরো কান্নার শেষে কী আছে?

৩

এতো মন্ত্রের কী আছে?নিয়ম-আচার, মৃতফুলের স্তূপ, শুধু  একবার ছুঁয়ে সত্যি বলো, অপেক্ষায় আছি...

৪

ক্ষুধার এই দূরত্বে প্রতিমার মুখ স্পষ্ট, অনাথেরও খাওয়ার সময় মায়ের মুখ দেখতে হয়

৫

এতো আলো, এতো কোলাহল, এতো সজ্জার মিছিল, দেখো, প্রত্যেকে অন্ধকারের  কাছে একা...



Comments

Popular posts from this blog

স ম্পা দ কে র জা না লা

অ নু বা দ ক বি তা য় ক বি স প্ত র্ষি রা য়