ক বি ব ঙ্গ রা খা ল
বঙ্গ রাখাল
বঙ্গ রাখাল দ্বিতীয় দশকের প্রতিশ্রুতিশীল কবি ও গবেষক। তার জন্ম ১২ জুন, ঝিনাইদহ (বাংলাদেশ) জেলার শৈলকূপা থানাধীন গোলকনগর গ্রামে। তিনি সাভার গণ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অফ ইকনোমিকস থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইকোনমিকস ডিগ্রী এবং গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র থেকে গণহত্যার উপর পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রী অর্জনসহ বর্তমানে তিনি বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সদস্য।উল্লেখযোগ্য গ্রন্থ: সংস্কৃতির দিকে ফেরা (প্রবন্ধ, ২০১৫), লোক মানুষের গান ও আত্ম অন্বেষণ (গবেষণা, ২০১৬), মানবতাবাদী লালন জীবন অন্বেষণ (প্রবন্ধ, ২০১৭), হাওয়াই ডাঙ্গার ট্রেন (কবিতা, ২০১৮), মনীষা বীক্ষণ ও অন্যান্য (প্রবন্ধ, ২০১৮), অগ্রন্থিত রফিক আজাদ (সম্পাদনা, ২০১৯), পাগলা কানাই ও তাঁর তত্ত্ব দর্শন (সম্পাদনা, ২০১৯), লণ্ঠনের গ্রাম (কবিতা-২০১৯), যৈবতী কন্যা ইশকুলে (কবিতা, ২০২০), কবিতার করতলে (প্রবন্ধ, ২০২০), অন্ধ যাজক (কবিতা-২০২১), ছোটবোয়ালিয়া-জয়ন্তীনগর-বসন্তপুর গণহত্যা (অভিসন্দর্ভ-২০২১), কবিতায় ঘর-বসতি (প্রবন্ধ)।
পুরস্কার/সম্মাননা:আবুল মনসুর আহমদ পুরস্কার ২০২০।
জলধি সম্মাননা- (কবিতা ২০২১),সম্পাদনা ছোট কাগজ :নিহারণ।
দুটি কবিতায়
কবি বঙ্গ রাখাল
মদ্দ তোষক
শীতের ভেলায় ভাসতে ভাসতে তোমার নদীতে শরীর রাখি
আচমকা চমকে উঠি আমি; তবে আমি কিংবা তুমি
রোদের আলোয় পুলকিত হই- ইলশেগুড়ি বৃষ্টির বাতাস
রুগ্নতার হিমেল হাওয়া বিষাদের চ্যালাক জ্বালে নিজেই নিজের বুকে...
ধরে নেও তুমি আর আমি নিঃসঙ্গ এক মানুষ
এলোমেলো জীবনের সাথে গড়ি- তীব্রতার নিঃস্ব ঘর
খোলা জানালায় দুলিয়ে রাখা লতার শরীরে হাত রেখে
আমিও তোমার শরীর ছুয়ে হয়ে উঠি পুরুষ...
পুরুষের ভারী দরকার সমাজে- এখন আর পুরুষ দেখিনা
সবাই এক একটা মদ্দ তোষক-নিজের অ-কোষ ঝুলিয়ে-
অন্যের পায়ে লেহনের জিহবা লিক লিক করে...
গণিতকবিতা
তারাদের সাথে কাল যেতে চেয়েছি- মদ্যপানে
দুদিন ধরে মাথায় ব্যথাটা দ্বিগুনে বেড়েছে
করোনা-টরোনা হল কিনা জানিনা-আলগোছে মরে যাচ্ছি
চারিপাশের পরিচিতজন কিংবা হায়েজের সাবালিকা নারীটিও
কতদিন ইচ্ছে করে আছি- গণিতের কবিতা লেখে পাঠক বাড়াব
হিহি... কিকি... কিটকিট লেখে কবিতার নতুন আবিষ্কার বলে-
ভূষিমাল চালিয়ে দিব
সাড়া নেই। সবাই এখন আবিষ্কারক- গণিত বিষয়ক কবিতা-
কামকলায় আর কতকাল।
Comments
Post a Comment