ক বি স ঞ্জী ব দে


সঞ্জীব দে

জন্ম: কলকাতা, বড়িশা অঞ্চলে। প্রথম কাব্যগ্রন্থ :- শরীরময় লবণ মুক্তি পায় ২০২০ সালের  ২৫ শে ফেব্রুয়ারি, কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলায়।দ্বিতীয় কাব্যগ্রন্থ হিসাবে 'আগুন আলো' সাহিত্য সংবাদ প্রকাশন এবং প্রথম গল্পগ্রন্থ " বৈপরীত্যের ক্যানভাস " মুক্তি পাবে (পালক প্রকাশনা)।

দুটি কবিতায় কবি সঞ্জীব দে







বেওয়ারিশ মুহূর্ত


সময়ের মসৃণ ধারালো ছুরিতে

আমরা কাঠ পুতুল হয়ে উঠি।


তীক্ষ্ণ শব্দেরা শীত ঘুমে আছন্ন ;


কুয়াশা মাখা ভোর, বন্ধ হওয়া ট্রাম লাইনে

মাথা কূটে মরে,

সুবলদা'র একটু আগে খোলা দোকানের

সসপ্যানে  চা-এর ধোঁয়া হয়ে উড়ে যায়

ঘুমে আলগা স্বপ্নরা ;


গাছে পাখিদের কিচিরমিচির।


তুমিও বেমালুম রজাই এর ওমে

আচ্ছন্ন থাকো।


ভোর আসি আসি করলেও

আমরা বেশির ভাগেরাই রাতকে আঁকড়ে থাকতে চাই

বেওয়ারিশ মুহূর্তটুকু ধরে।


তুমি শকুন্তলা হয়ে যাও

বিষাদকে মিইয়ে দিতে গেলে

বৃষ্টিকে টেনে আনতে হয়।


বৃষ্টি ফল হলে, কারণ মেঘ

বৃষ্টি আসলে আবেগ ;


হৃদয়ের ফল্গুধারা

চোখের কোণ দিয়ে যেই বেরিয়ে আসে,

তখনই ভালোবাসার সারমর্ম লেখা হয়ে যায় -

তুমি শকুন্তলা হয়ে যাও।

Comments

Popular posts from this blog

স ম্পা দ কে র জা না লা

অ নু বা দ ক বি তা য় ক বি স প্ত র্ষি রা য়